মূল অংশে যাও
সত্য · জ্ঞান · ঐক্য · কল্যাণ · আনন্দ
খেলাঘর
← শিশু কর্নার ছড়া

বৃষ্টির দিনে

অনিক হাসান · বয়স ১০ · ধানমন্ডি আসর

বৃষ্টি পড়ে টাপুর টুপুর ছাদের কোণে জল, কাগজ দিয়ে নৌকা বানাই ভাসাই অবিরল। মা বলে যে ভিজিস না রে জ্বর হবে যে ফের, আমি বলি একটুখানি তারপরে আর নয় তো ঢের।