স্কুল থেকে ফেরার পথে দেখলাম উঠোনের কোণে একদল পিঁপড়া সারি বেঁধে চলেছে। প্রত্যেকের মুখে একটা করে খাবারের টুকরো। আমি বসে পড়লাম দেখতে। ওরা কেউ কারও গায়ে ধাক্কা দিচ্ছে না, কেউ লাইন ভাঙছে না। একটা পিঁপড়া বোঝা টানতে না পেরে থেমে গেল, সঙ্গে সঙ্গে পাশেরটা এসে ধরল। আমার মনে হলো, ওরা তো আমাদের চেয়েও ভালো নিয়ম মানে।